প্রতারণার অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে আখাউড়ার দেবগ্রামের লোকজন। গতকাল বুধবার বিকেলে তাঁদের পুলিশে দেওয়া হয়। খবর পেয়ে ভুক্তভোগী শতাধিক নারী থানায় জড়ো হয়ে বিচার দাবি করেন।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. শাহজাহান (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের হুমায়ুন আহমেদ (৪২)। শাহজাহান ও হুমায়ুন আখাউড়া পৌর শহরের রাধানগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন
থানা-পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে মাদারীপুর সদরের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দেবগ্রামের মাহফুজ মিয়ার বাড়ির নিচতলার কয়েকটি কক্ষ ভাড়া নেন। ৫ আগস্ট ওই বাড়িতে সোনালি কল্যাণ ফাউন্ডেশন (এসকেএফ) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। গ্রাহক পাস বইয়ে এর রেজিস্টার্ড কার্যালয় হিসেবে আল্লাই কাগুজীপাড়া, পটিয়া, চট্টগ্রামের ঠিকানা দেওয়া আছে। সংস্থাটি বিদেশে যাওয়া ও অটোরিকশা কিনতে ঋণ দেওয়ার কথা বলে গ্রামের অনেকের কাছ থেকে টাকা নেয়। গত সোমবার ফটকে তালা ঝুলিয়ে চলে কর্মকর্তারা চলে যান। এ বিষয়ে বাড়ির মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।