প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর নাম শাহনাজ বেগম (২৫)। গতকাল বুধবার পুরোনো আইনজীবী ভবনের তৃতীয় তলা থেকে তাঁকে ধরে পুলিশের কাছে তুলে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কখনো আইনজীবী, কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছেন শাহনাজ নামের এক নারী। এর আগে ২০১৪ সালে একবার ধরা পড়লে মুচলেকা দিয়ে জেলা আইনজীবী সমিতি থেকে ছাড়া পান ওই নারী।