প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো সাংবাদিক আবার কখনো শিক্ষক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেটের সামনে থেকে রিজুয়ানুল ইসলাম (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চোরাই মোটরসাইকেলসহ রিজুয়ানুলকে গ্রেপ্তার করা হয়। দুই বছর আগে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে র্যা ব তাঁকে গ্রেপ্তার করেছিল।