প্রতারণার অভিযোগে চার নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে নগরের হালিশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন বিলি কুলসুম, পারভীন বেগম, মুক্তার বেগম ও জরিনা বেগম।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, মুঠোফোনে প্রেমের অভিনয় করে লোকজনকে বাসায় ডেকে নিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমের ফাঁদ পেতে নগ্ন ছবি তুলে লোকজনকে ফাঁসানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।