প্রতারণার অভিযোগে ৬১ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরের পল্লবী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, পল্লবীর বিসিক ভবনের সাততলা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
বিস্তারিত বিকেল পাঁচটার সংবাদ ব্রিফিংয়ে জানানো হবে।