প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বিজয়ী হয়ে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেও দেশটিতে যেতে পারেননি অনেকে। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিভি লটারি বিজয়ী প্রায় ৪০০ জন মার্কিন দূতাবাসের কিছু অসাধু কর্মচারী ও দালালের কারণে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে আমেরিকান ডিভি লটারি বিজয়ী ও ভিসাবঞ্চিত বাংলাদেশি সমন্বয় পরিষদ। এতে লিখিত বক্তব্যে সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ ইউনুস আলী বলেন, প্রতারিত এমন অনেকেই ভিসার পেছনে ছুটতে গিয়ে ভিটেবাড়ি বিক্রি করে নিঃস্ব পর্যন্ত হয়েছেন।