প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা এলাকা থেকে গতকাল রোববার প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্যমতে, তারা প্রভাবশালীদের আত্মীয় পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিলেন। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এঁরা হলেন ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, আবদুল জলিল শিকদার, রফিকুল ইসলাম ও মো. জাহিদ হাসান।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বলেন, চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গতকাল বিকেলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
শেখ নাজমুল আলমের দাবি, ইব্রাহিম পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি কখনো পুলিশের আইজিপির চাচাতো ভাই, কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের আত্মীয়, সাংবাদিক, ছাত্রলীগ নেতা এসব পরিচয় দিয়ে পুলিশের এসআই, সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লোকজনকে প্রলুব্ধ করতেন। এভাবে তিনি ৬৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। আটক হওয়া অন্য তিনজন তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন বলে তিনি জানান। এ ঘটনায় রাজধানীর মুগদা ও বিমানবনন্দর থানায় দুটি মামলা হয়েছে।