প্রতারণার দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রতারণার অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা গ্রামের আনোয়ার হোসেন
২১ মে সিরাজগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, উপজেলার খৈচালা আদিবাসী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল কিশোর বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়ার কথা বলে আনোয়ার হোসেনের স্ত্রী ঝর্ণা খাতুনের কাছ থেকে ২০১৪ সালে ছয় লাখ টাকা নেন। বাড়িঘর ও জমি বন্ধক রেখে তিনি ওই টাকা প্রধান শিক্ষককে দেন। কিন্তু আজও তাঁর স্ত্রীকে নিয়োগ দেওয়া হয়নি। এর প্রতিকার চেয়ে মামলাটি করা হয়।
প্রধান শিক্ষক যুগল কিশোর গত সোমবার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ টাকা লেনদেনের সঙ্গে আমি জড়িত নই। আদালত থেকে আগামী ২৪ জুনের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে যা বলার বলব।’