প্রতারণার শিকার শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রক্রিয়ায় দালালের মাধ্যমে পাচার হয়ে মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। তথাকথিত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কথা বলে তাঁদের নিয়ে যাওয়া হয়। ওই সব ভুয়া কলেজে ভর্তির সুযোগ পাওয়ার জন্য অনেকে ২০ হাজার রিঙ্গিত করে দিয়েছেন। কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পর প্রকৃত সত্য জানতে পারেন তাঁরা। ওই কলেজগুলো আসলে ভুয়া, সেখানে ক্লাস হয় না। আবার শিক্ষার্থী ভিসার কারণে তাঁরা সেখানে কাজও করতে পারেন না। তখন বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে অবৈধভাবে গোপনে কাজ করতে হয়। কাজের পরিবেশ হয় অমানবিক। ওই পরিবেশেই কাজ করতে বাধ্য হন অনেকে ঋণ পরিশোধ এবং বাড়ি ফিরে যাওয়ার অর্থ সংগ্রহ করতে। স্ট্রেইটস টাইমস