প্রতিকার চাওয়ায় রাজনগরে বাবা ও ভাইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় ছাত্রীর বাবা ও ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গত মঙ্গলবার রাতে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেত বলেন, মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উতাইশাহ গ্রামের পাবলু মিয়া (২৬) প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার কলেজে যাওয়ার সময় তিনি জোর করে ওই ছাত্রীর হাতব্যাগে একটি চিঠি গুঁজে দেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তাঁর বাবা ও এক চাচাতো ভাই পাবলুর বাড়িতে গিয়ে প্রতিকার চান।
এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে পাবলুর পরিবারের লোকজন ওই ছাত্রীর বাবা ও চাচাতো ভাইকে মারধর করেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ওই ছাত্রীর অপর এক চাচাতো ভাই বাদী হয়ে পাবলু মিয়াসহ পাঁচজনকে আসামি করে রাতেই রাজনগর থানায় মামলা করেন।