প্রতিপক্ষকে ফাঁসাতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে জয়নগর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় গৃহবধূ শিরিনা বেগমকে (২৬) গতকাল বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিরিনা নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী। আহত শিরিনা কালিয়া হাসপাতালে নড়াগাতী থানা-পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ওই নারী জানিয়েছেন, একই গ্রামের আশরাফ শিকদার তাঁকে ফুসলিয়ে নিয়ে কয়েকজন মিলে জয়নগর খেয়াঘাট এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারা মৃত ভেবে ফেলে যায়। পুলিশ সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শাহীদুর রহমানের ছেলে মিকাইল মোল্লা বলেন, ‘ওই নারীকে হত্যা করে তারা আমাদের ফাঁসাতে চেয়েছিল।’

এ ব্যাপারে জানতে চাইলে হাদিউজ্জামান বলেন, ‘ওই নারীকে হত্যাচেষ্টা বিচ্ছিন্ন ঘটনা। আগের মারামারি ও মামলার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।’