প্রতিপক্ষের রামদার কোপে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপ​েক্ষর রামদার কোপে ছয়জন আহত হয়েছেন। উপজেলার বৈদ্যের বাজার এলাকায় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছিনাই ইউনিয়নের আশ্চার্য্য বৈদ্যের বাজার এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের (৩৫) সঙ্গে তাঁর আপন চাচা মজিবর রহমান (৬০) ও স্কুলশিক্ষক হাবিবুর রহমান (৫৫) গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যায় হাবিবুর, মজিবরসহ কয়েকজন রামদা, ছোরা ও রড হাতে নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা চালান। এতে রাজ্জাকসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল রোববার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রাজ্জাককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে জানতে হাবিবুর ও মজিবরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।