প্রতিপক্ষের হামলা নারী-শিশুসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবারের ওই হামলায় নারী-শিশুসহ আহত হয়েছে ১৫ জন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় ইব্রাহিম প্রধান নামের এক ব্যক্তি তাঁর ৯ শতাংশ জমি ভাটিবন্দর জামে মসজিদে দান করেন। ইব্রাহিম প্রধানের মৃত্যুর পর তাঁর ভাতিজা ইদ্রিস আলী জাল দলিল তৈরি করে ওই জমি অজিত নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ঘটনাটি জানার পর ওমর ফারুকসহ মসজিদ কমিটির লোকজন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস আলী ও শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-৩০ জন লোক গতকাল সন্ধ্যায় ওমর ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। এতে নারী-শিশুসহ ওই বাড়ির কমপক্ষে ১৫ জন আহত হয়।
অভিযোগ অস্বীকার করে ইদ্রিস আলী বলেন, ‘আমি জাল দলিলের মাধ্যমে কোনো জমি বিক্রি করিনি।’