প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় একজন নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে তাঁর আত্মীয়স্বজন তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সংরক্ষিত পাহাড়ি এলাকার জমি দখল-বেদখলকে কেন্দ্র করে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার নাসির উদ্দিন ও জহির মিয়ার মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন নাছির উদ্দিনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা মারধর করলে ওই বসতবাড়ির গৃহকর্তা নাছির উদ্দিন (২০), তাঁর বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬০) ও একজন পথচারী আহত হন।