প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলার শিকার ঝুট ব্যবসায়ী বাপ্পী (২৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বাপ্পী আশুলিয়ার কালাইয়েরটেক গ্রামের আইনুদ্দিনের ছেলে। তিনি একই থানার কাইচাবাড়ী এলাকার ফোর এ ইয়ার্ন ডাইং নামের পোশাক কারখানায় ঝুটের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হালিম গত মঙ্গলবার বিকেলে তাঁর লোকজন নিয়ে বাপ্পীর ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাতের পাশাপাশি কনুই থেকে দুই হাত প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।