প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত জাকির হোসেন আকন (৪০) মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ব্যক্তি ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, নাজিরপুরের উত্তর কলারদোয়ানিয়া গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সকালে জাকিরকে ধারালো অস্ত্র ও রড দিয়ে গুরুতর জখম করা হয়। আহত হন জাকিরের স্ত্রী ও তিন মেয়ে।