প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবুল বাসার (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার সকালে ঢাকার গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় টিয়ারখালী ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাসারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেন।
বাসারের ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম জানান, জমি নিয়ে চাচা হারুন মাতুব্বরের সঙ্গে বাসারের বিরোধ ছিল। ২২ আগস্ট সন্ধ্যায় হারুন মাতুব্বর ও তাঁর ছেলে মনির হোসেনের নেতৃত্বে আট-দশজন লোক বাসারকে মারধর করেন। স্থানীয় লোকজন বাসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় ২৩ আগস্ট খাদিজা বেগম মামলা করেন। পুলিশ ওই দিন হারুনের স্ত্রী খুশবু বেগমকে গ্রেপ্তার করে।