প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিপক্ষের হামলায় কলিমুদ্দিন মাস্টার (৭৯) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার আস্করনগর মাঠেরপাড় গ্রামের মুক্তিযোদ্ধা কলিমুদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই ছবিল উদ্দিনের ছেলে ছামসুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার আরেক চাচাতো ভাই স্বাধীন আলীর ছেলে হাবিবুর বাঁশের কঞ্চি কাটতে গেলে ছামসুলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় মুক্তিযোদ্ধা কলিমুদ্দিন সেখানে গিয়ে হাবিবুরের পক্ষে কথা বলেন। পরে প্রতিপক্ষের হামলায় কলিমুদ্দিন গুরুতর জখম হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।