প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ জানিয়েছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাংগাইল গ্রামের নেপাল সূত্রধরের ছেলে সুদীপ সূত্রধরের (২০) বিরুদ্ধে ধর্ষণের ওই অভিযোগ আনা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়েছে।
মেয়েটির মায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তাঁর স্বামী চাকরির কারণে আখাউড়ার বাইরে থাকেন। তিনি চার ছেলেমেয়ে নিয়ে থাকেন গ্রামের বাড়ি উপজেলার গোয়াল গাংগাইল গ্রামে। বৃহস্পতিবার দুপুর। অন্য ছেলেমেয়েরা বিদ্যালয়ে। তিনি ছোট মেয়েকে স্কুল থেকে আনতে গেলে তাঁর প্রতিবন্ধী মেয়ে বাড়িতে একা থাকে। প্রায় দেড়টার দিকে বাড়ি ফিরে একা ঘরে মেয়ের ওপর নির্যাতন করতে দেখেন সুদীপকে। এ সময় তাঁর চিৎকারে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
এই বিষয়ে চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বাড়ির লোকজনও কিছু বলতে রাজি হয়নি।