প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় গতকাল সোমবার শারীরিক ও বাক্প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল দুপুরে ওই কিশোরীকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। কিশোরীর আচরণ ও ইশারায় এলাকার কয়েকজন ঘটনাটি বুঝতে পারে। এ সময় স্থানীয় লোকজন সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় ব্যক্তিরা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে দেন।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) কাদির শাহ গতকাল বিকেলে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছে। কিশোরীর বাবা মামলা করেছেন।