প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় গত শনিবার এক বাক্প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই কিশোরীকে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুরে মেয়েটি তার বাসায় ছিল। এ সময় মোস্তাকিন নামের ওই কিশোর তাকে ফুসলিয়ে একটি সরিষাখেতে নিয়ে ধর্ষণ করে।