প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পঞ্চগড় থানায় মামলা হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আজ প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ির বারান্দায় রেখে তার মা–বাবা কাজ করতে বাইরে যান। এ সুযোগে বেলা ১১টার দিকে কায়মল (৪৮) নামের এক ব্যক্তি বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এর মধ্যে কিশোরীর মা বাড়িতে ঢুকলে কায়মল পালিয়ে যান। বিকেলে ওই কিশোরীকে পঞ্চগড় থানায় নেওয়া হলে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। কায়মলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।