প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দৃষ্টিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রফিকুল ইসলাম ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ওই উপজেলার মা-বাবা হারানো এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী তাঁর চাচার বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার রাতে রফিকুল কৌশলে মেয়েটির শোয়ার ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে রফিকুলকে আটক করে। পরে মেয়েটির চাচা গত বৃহস্পতিবার দুপুরে রফিকুলের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
থানা হাজতে আটক রফিকুল অবশ্য বলেন, তিনি মেয়েটিকে বিয়ে করতে চায়েছিলেন। মেয়েটির চাচা তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়েছেন।