প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা প্রতিবন্ধী কিশোরীকে (১৭) গত বুধবার রাতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

পরিবার সূত্র জানায়, গত ঈদুল আজহার দুদিন পরবুদ্ধি ও বাকপ্রতিবন্ধী ওই কিশোরী নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার রাত আটটার দিকে বাড়ির উঠান থেকে স্থানীয় তিন তরুণ জোর করে তাকে তুলে নিয়ে যান। মরাপদ্মা নদীর মাঝে নিয়ে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করেন। রাত নয়টার দিকে বাড়ির কাছে এনে তাকে ছেড়ে দেওয়া হয়। ইশারায় সে ধর্ষণের ঘটনা বোঝায়। গতকাল সকালে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

গোয়ালন্দঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, মামলা হলে অপরাধীদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।