প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার মেয়েটির মামা বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, এই মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুলাল মিয়া ছাড়াও সালিসকারীদের আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার কয়েক দিন আগে প্রতিবন্ধী এক মেয়েকে (১২) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন দুলাল মিয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে সালিস করা হয়। এতে স্থানীয় মাতবর মহব্বত আলী, ঘিওর ইউপির চেয়ারম্যান অহিদুল ইসলাম, ফজল খানসহ দুপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।