প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী গৌরীপুর ভালকিডাঙ্গা গ্রামে এক প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে সাপাহার থানায় মামলা করেছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের সেলিম হোসেন (১৭) ও উজ্জ্বল হোসেন (১৮) নামের দুই তরুণকে থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর ভালকিডাঙ্গা গ্রামের পাশে ব্রিজের কাছে বাকপ্রতিবন্ধী শিশুকে একা পেয়ে অভিযুক্ত দুই তরুণ নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, গতকাল রোববার ওই দুই তরুণকে নওগাঁ আদালতে এবং ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।