প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ওই শিশুর বাবা ধর্ষণের অভিযোগে কাহালু থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পানদীঘি গুচ্ছগ্রাম এলাকার মোসলেম উদ্দিন (৫০) সোমবার ওই শিশুকে প্রলোভন দিয়ে একটি মুরগির খামারের পেছনে ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। খামারের পাশের বাড়ির এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে মোসলেম উদ্দিন পালিয়ে যান। পরে গ্রামের লোকজন শিশুটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর ওই গ্রামে অভিযান চালান হয়। তবে আসামিকে পাওয়া যায়নি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।