প্রতিবন্ধীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দিনা থানা-পুলিশ গত শনিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে গতকাল রোববার কুমিল্লার আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ওই কিশোরীর বাড়িও চান্দিনা উপজেলায়। গত বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে কৌশলে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আনোয়ার। তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেয়েটির বাবা শুক্রবার চান্দিনা থানায় মামলা করেন।