প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো সদর উপজেলার চিনিশপুর এলাকার শাকিল খান, রাসেদুল আলম ওরফে সানি, তরোয়া এলাকার রাকিব হাসান ও মেহেদী হাসান ওরফে সোহাগ। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় এক দিনমজুরের মানসিক প্রতিবন্ধী মেয়েকে বাড়ির পেছনে একা পেয়ে পাশের কলাবাগানে নিয়ে যায় ওই চার তরুণ। সেখানে তারা মেয়েটিকে ধর্ষণ করে।
এদিকে মহল্লার কয়েকজন প্রভাবশালীর হুমকিতে কিশোরীর বাবা দুই দিন তাঁর মেয়েকে নিয়ে ঘরের বাইরে বের হওয়ার সাহস পাননি। পরে এ খবর ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার রাতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। ওই রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ধর্ষণের কথা স্বীকার করেছে।