প্রতিবন্ধীসহ তিনজন ধর্ষণের িশকার
কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণী ও মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ গত শুক্রবার গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল রোববার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের এক তরুণী (২২) চট্টগ্রাম শহরের বড় বোনের বাসায় বেড়ানো শেষে গত শনিবার বিকেলে বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি রাত আটটায় গন্তব্যস্থল পদুয়া সড়কের মোড়ের পরিবর্তে ভুলক্রমে এক কিলোমিটার দূরে চৌদ্দগ্রামের ভাজনকরা সড়কের মোড়ে নামিয়ে দেয়। তিনি হেঁটে পদুয়া সড়ক মোড়ের উদ্দেশে রওনা হলে পাঁচ বখাটে তাঁকে জোর করে পাশের একটি ইটভাটায় নিয়ে ধর্ষণ করে। এই সময় তাঁরÄচিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে উপজেলার ভাজনকরা গ্রামের শাহাদাত হোসেন ওরফে মুন্নাকে (২২) আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই তরুণী মুন্নাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): শুক্রবার রাতে উপজেলার চাম্পারায় চা-বাগান এলাকার এক গৃহবধূ আলীনগর চা-বাগানে ঝুলন উৎসবে যোগ দিতে আসেন। এ সময় উপজেলার বড় লাইন এলাকার সোহেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সোহেল তাঁকে তাঁর বাড়িতে থাকার প্রস্তাব দেন। গভীর রাতে বাড়িতে নেওয়ার কথা বলে সোহেল ও তাঁর বন্ধু বড়চেগ গ্রামের আনোয়ার তাঁকে কৌশলে আলীনগর চা-বাগানের ১ নম্বর সেকশনে নিয়ে যান। সেখানে তারাসহ কয়েকজন তাঁকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে চা-শ্রমিকেরা তাঁকে উদ্ধার করেন এবং সোহেল ও আনোয়ারকে পুলিশে সোপর্দ করেন।
মৌলভীবাজার: বড়লেখা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) গণধর্ষণ এবং তার নগ্ন ছবি মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন বড়লেখা উপজেলার পাঁচপাড়া গ্রামের সালেক মিয়া (২৩) ও পূর্ব দৌলতপুর গ্রামের আছমা বেগম (৩২)।