প্রতিবাদ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত রোববার ওই ছাত্রীর বাবাসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, সমুদয়কাঠি ইউনিয়নের সুমন তালুকদার (২৫) ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। রোববার সকালে মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে সুমন তার পথরোধ করেন। ঘটনা শুনে মেয়ের বাবা সুমনের বাড়িতে গিয়ে অভিযোগ করেন। এ সময় সুমন ও তাঁর ভাই রফিকসহ ছয় থেকে সাতজন তাঁকে মারধর করেন।