প্রতিবাদ করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাগদোবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে বন্দর থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর ভাই বলেন, তাঁর বোন একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে ইয়ামীন নামের একজন তাকে উত্ত্যক্ত করত। এ ঘটনার জেরে তিনি (ছাত্রীর ভাই) ইয়ামীনকে চড় দিয়ে শাসিয়ে দেন। এরপর সোমবার দুপুরে ইয়ামীন চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তাঁদের (ছাত্রীর ভাই) বাড়িতে হামলা চালিয়ে তাঁকেসহ পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করে।