প্রতিবাদ করায় কলেজছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাকিব হাসান রকি (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় গত বৃহস্পতিবার বেলা দেড়টায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন রনি ব্যাপারী (১৮)। তাঁর বাড়ি চাঁদপুর শহরের উত্তর জিটি রোডে।
বৃহস্পতিবার বেলা দেড়টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রনি ও তাঁর কয়েক সহযোগী ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। সে সময় ওই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাকিব হাসান এর প্রতিবাদ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তাঁর সহযোগী বিল্লাল হোসেন, শুভ মিয়া, মনির হোসেন, আলমগীর হোসেন ও সাগর শেখ ওই ছাত্রের ওপর হামলা চালান। তাঁরা দা দিয়ে কুপিয়ে ওই ছাত্রের মাথা, হাত, বুক ও পিঠ রক্তাক্ত জখম করেন।
ঘটনার পর থেকে রনি ও তাঁর সহযোগীরা পলাতক।