প্রতিবেশীর লাঠির আঘাতে কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর লাঠির আঘাতে সরফরাজ আলী নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। গত বুধবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহত সরফরাজের ছেলে আজিজুল ইসলাম ছয়জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরফরাজ আলীর (৬৫) সঙ্গে প্রতিবেশী শামসুল হকের (৫৫) বিরোধ চলছিল। বুধবার রাত আটটার দিকে সরফরাজ আলীর ছেলে বাড়ির বাইরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে শামসুল হকের পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে সরফরাজ আলী ঘটনাস্থলেই মারা যান।