প্রতিমন্ত্রীর গাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গতকাল শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের গাড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ আহত হয়নি। তবে অল্পের জন্য চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রক্ষা পেয়েছেন। একটি ককটেল তাঁর পায়ের কাছে বিস্ফোরিত হয়।
ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার সরদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে একটি বৈঠক চলছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এ বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর গাড়িটি কলেজের মাঠে রাখা ছিল। মাঠে পুলিশ সদস্যরাসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অপেক্ষা করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।