প্রতিমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রাম থেকে ৬৮ কেজি ৪৮০ গ্রাম ওজনের বিষ্ণু প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য সরোয়ার হোসেনের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অবৈধভাবে মূল্যবান পাথরের নির্মিত প্রতিমা রাখা ও চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন (৫৫), গৃহকর্তা সরোয়ার হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী নার্গিস বেগমকে (৪৫) আটক করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, প্রতিমায় ব্যবহার করা পাথর রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ফরিদপুর অফিস|