প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের একটি মন্দিরে গত রোববার রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুস সাত্তার ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক টোটন কুমার সাহা জানান, রোববার রাতে শহরের ফৌজদারিপাড়ায় অবস্থিত শীতলামন্দিরে পূজা অর্চনা শেষে পূজািররা দরজা বন্ধ করে চলে যান। পরে সকালে ওই মন্দিরের প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ফৌজদারিপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক যুবক শীতলামন্দিরের প্রতিমা ভাঙচুর করে। পরে তাকে আটক করে পুলিশ।