প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরশপুর দাশপাড়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে পূজামণ্ডপে হামলা চালিয়ে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই মণ্ডপ কমিটির সভাপতি ভাষণ চন্দ্র দাশ বলেন, গত শুক্রবার রাত ১১টা পর্যন্ত মণ্ডপে কাজ করেন শ্রমিকেরা। এর পরে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমাগুলো ভাঙচুর করে। ইউএনও মোস্তফা মোরশেদ বলেন, হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।