প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের রায় ভবনের হরি মন্দিরের শারদীয় দুর্গা উৎসব উদ্যাপন কমিটির সভাপতি শংকর হালদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে প্রতিমার রঙের কাজ শেষে লোকজন বাড়িতে চলে যান। ভোর ছয়টার দিকে তাঁরা মণ্ডপে এসে দেখেন কার্তিকের প্রতিমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা এবং বাঁ হাত ভাঙা।
চিরিরবন্দরের পূর্ব সাইতাড়া চড়কডাঙ্গা বারোয়ারী দুর্গা মণ্ডপে প্রতিমা ভাঙচুর করা হয়। গ্রামবাসী জানান, গভীর রাতে প্রতিমা ভাঙচুর করায় তা কারও চোখে পড়েনি।