প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালীতে গতকাল বৃহস্পতিবার মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুরমুজখালী পশ্চিমপাড়া সর্বজনীন কৃষ্ণ মন্দিরের সভাপতি সুকুমার মণ্ডল জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কে বা কারা মন্দিরের ছাউনি পাশের কালিন্দী নদীর চরে ফেলে দেয়। এ সময় তারা মন্দিরে সংরক্ষিত রাধাকৃষ্ণ ও লক্ষ্মীর প্রতিমা দুটি দুই জায়গায় ফেলে রাখে। এ ছাড়া রাধাকৃষ্ণ মূর্তির হাত ভেঙে ফেলা হয়। শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।