প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দুটি গ্রামের দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্দির দুটি হচ্ছে ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের হিন্দুপল্লির শিবমন্দির ও পাথরঘাটা গ্রামের গাংগরি এলাকার রাধাগোবিন্দ মন্দির। গত শনিবার রাতে এসব প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কে বা কারা এই ভাঙচুর করেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট প্রতিনিধি|