প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদরের মোগলবাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা একটি মন্দিরে ঢুকে শিব ঠাকুরের প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। দেবী কালীর প্রতিমার গলায় অলংকার মাটিতে ফেলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে মন্দিরের তত্ত্বাবধায়ক ভবেশ দাস মন্দিরে ঢুকে এ অবস্থা দেখতে পান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। কুড়িগ্রাম অফিস|