প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত বুধবার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের গাববাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা একটি মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুটি প্রতিমা ভেঙে ফেলে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের একজন মন্দিরের দরজা খোলা ও ভাঙা প্রতিমা দেখতে পান। মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সূর্যকান্তি বাকচী জানান, গত মঙ্গলবার রাতে শীতলাপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতিদিনই মন্দিরে সন্ধ্যাপ্রদীপ দেওয়া হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানায় জানানো হয়েছে। কোটালীপাড়া থানার ওসি আবদুল লতিফ বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করার মতলবে ওই মন্দিরে দুর্বৃত্তরা ঢুকেছিল।