প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ পাটপাশা সর্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় মন্দিরে প্রদীপ দিতে গিয়ে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাম কাপাশিয়া জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা মন্দিরের ভেতরে ঢুকে কালীর জিহ্বা ও একটি হাত, মহাদেবের মাথা ভেঙে ফেলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।