প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে গত সোমবার রাতে সর্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী মন্দিরের পাশের রাস্তার পাশে কালী ও শিব প্রতিমার ভাঙা মাথা পড়ে থাকতে দেখে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি বুঝতে পারে। স্থানীয় প্রবীণ ব্যক্তি দুর্জয় মণ্ডল (৭৫) জানান, বহু বছর ধরে ওই স্থানে পূজা হয়ে এলেও কখনো এমন ঘটনা ঘটেনি। মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, ঘটনা যারাই ঘটাক, তদন্ত করে দ্রুত বের করা হবে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।