প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা গ্রামের সিংহ বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নেছারাবাদ থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, গতকাল রোববার সকালে স্থানীয় মাখন লাল সিংহ মন্দিরের দরজা ভাঙা দেখে ভেতরে যান। এরপর তিনি তিনটি প্রতিমা ভাঙা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাখন লাল সিংহ সন্দেহভাজন কয়েকজনের নাম বলেছেন। বিষয়টি তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নামে মামলা নেওয়া হবে।