প্রতিমা ভাঙচুর, যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের সাজাপুর গ্রামের শ্রীশ্রী দুর্গামন্দিরে গতকাল সোমবার সকালে দুটি প্রতিমা আংশিক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় আলিম উদ্দিন (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামে।
জকিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিভাকর দেশমুখ বলেন, গতকাল সকালে একটি শিশু ওই মন্দিরের দুটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। পরে পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই যুবককে আটক করে।