প্রতিমা ভাঙচুরের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চালিবন্দর এলাকার ভৈরব মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনায় একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. সাইফুজ্জামান গতকাল রোববার এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম খলিলুর রহমান খান (২৮)। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, খলিলুর জামিন নিয়ে পলাতক আছেন। তাঁর অনুপস্থিতিতে বিচারকার্য শেষে রায় ঘোষণা হয়। কারাদণ্ড ছাড়াও আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। গত ২০ এপ্রিল ভৈরব মন্দিরের প্রতিমা ভাঙচুর করার সময় এলাকাবাসী খলিলুরকে হাতেনাতে ধরে পুলিশে দেন। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।