প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার দক্ষিণপাড়া গ্রামের পূর্ণ চন্দ্র সেনের বাড়ির মন্দিরের একটি প্রতিমায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত নয়টার দিকে মন্দিরের জানালা দিয়ে দুর্বৃত্তরা রাধাকৃষ্ণ প্রতিমার গায়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। প্রতিমার পেছনের কিছু অংশ পুরে যায়। পূর্ণ চন্দ্র সেনের জামাতা শ্রীকৃষ্ণ বণিক বলেন, মন্দিরের ভেতর আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া বলেন, মন্দিরের প্রতিমায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টির তদন্ত হচ্ছে।