প্রতীমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের দাড়িয়াপুর পাড়ার সাগর সরকারের বাড়ির পারিবারিক মন্দিরে প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাগর জানান, গতকাল বুধবার সকালে তিনি মন্দিরে গিয়ে দেখেন, কালী ও রাধাকৃষ্ণসহ মোট পাঁচটি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, দুর্বৃত্তরা টাকা বা সোনার লোভে মন্দিরে ঢুকে এ ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির পরিচালনা কমিটি।